Black Seed Honey
Black Seed Honey কালোজিরার মধু
Ayurmartbd আপনাদেরকে দিচ্ছে সম্পূর্ণ ভেজাল মুক্ত কালোজিরা ফুলের মধু।
কালোজিরা ফুলের মধু হাতে পেয়ে খেয়ে তারপরই মূল্য পরিশোধ করবেন।
135৳ – 1,150৳ Price range: 135৳ through 1,150৳
Description
Black Seed Honey কালোজিরার মধু
কালোজিরা ফুলের মধু । পুষ্টি গুনাগুন সমৃদ্ধ ও অত্যন্ত সুস্বাদু এই মধু। শিশু থেকে বৃদ্ধ , সকলের প্রিয় । কারণ, এই মধু স্বাদে অতুলনীয় । কালোজিরা ফুলের মধু স্বাস্থ্য সুরক্ষা এবং যাবতীয় রোগ নিরাময়ে অপরিসীম ভূমিকা পালন করে ।
>>পিউরিটি নিয়ে নিশ্চয়তা দিচ্ছে AYURMARTBD । কোন প্রোডাক্টে অভিযোগ থাকলে আমাদের কে জানালে আমরা ফুল টাকা রিফান্ড করে দিব।
**কালোজিরা ফুলের প্রাকৃতিক RAW মধুর ৬ টি বৈশিষ্ট্যঃ (মধু কেনার আগে অবশ্যই এই তথ্য গুলো জেনে নেওয়া উচিত)
1দেখতে কালচে রঙের হয়।
2.খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ লাগে।
3.ঘ্রাণ টাও খেজুরের গুড়ের সাথে মিলে যায়।
4.মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে।
5.মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না।
6.সাধারণত কালোজিরা ফুলের খাটি মধু জমে যেতে দেখা যায় না। তবে ধনিয়া ফুল সহ অন্যান্য ফুলের মধুর মিশ্রনের ফলে অনেক সময় সামান্য জমতে দেখা যায়।
**Raw Honey এবং Processing Honey কাকে বলে?
মৌমাছি যে মধু তৈরি করে মৌচাকে জমা করে, সেই মধুই হচ্ছে কাঁচা মধু বা ‘র হানি’। সেটা গ্রাম গঞ্জের হাতে চাক কাটা মধু হোক বা বাক্সের ভেতরে পোষা মৌমাছি দিয়ে উৎপাদিত মধু হোক। এই দুই প্রকার মৌমাছিই যদি ফুল থেকে মধু সংগ্রহ করে,
তাহলে এই দুই প্রকার মধুই ভালো মধু, খাঁটি মধু। বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ মধু প্রক্রিয়াজাত মধু বা Processing Honey। কাঁচা মধু এবং প্রক্রিয়াজাত মধু , এই দুই মধুর মধ্যে স্পষ্ট অনেক পার্থক্য রয়েছে।
প্রক্রিয়াজাত করা হয় মধু গরম করার মাধ্যমে। আর মধু গরম করলে মধুর অনেক উপকারিতা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় ক্ষতিকর হয়ে যেতে পারে। তাই আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ভালো মানের Raw Honey বা কাঁচা মধু খাওয়ার জন্য।
কালোজিরা ফুলের মধু কখন এবং কিভাবে সংগ্রহ করা হয়?
বাংলাদেশে কালোজিরা ফুলের মধু সংগ্রহের সময় সাধারণত ফেব্রুয়ারি মাসে। মাঠে যখন প্রচুর পরিমাণে কালোজিরা ফুল ফুটতে শুরু করে, তখন মৌ চাষিরা তাদের মৌ বাক্স গুলো কালোজিরার বিশাল বড় ক্ষেতের পাশে স্থাপন করে।
তারপর ফুল বৃদ্ধি হওয়ার সাথে সাথেই মৌমাছিরা ওই এলাকা থেকে মধু সংগ্রহ করে তাদের মৌ বাক্সে জমা রাখে। এভাবেই তৈরি হয় সম্পূর্ণ প্রাকৃতিক কালোজিরা ফুলের খাঁটি মধু।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ: Black Seed Honey কালোজিরার মধু )
১. কালোজিরা ফুলের মধুর স্বাদ ও ঘ্রাণ কেমন হয়?
এই মধুর স্বাদ ও ঘ্রাণ অনেকটা খেজুরের গুড়ের সাথে মিলে যায়, যা একে অন্যান্য মধুর তুলনায় অনন্য করে তোলে।
২. কালোজিরা ফুলের মধুর রঙ কেমন?
খাঁটি কালোজিরা ফুলের মধু সাধারণত গাঢ় বা কালচে রঙের হয়ে থাকে।
৩. এই মধু কি জমে যায়? সাধারণত কালোজিরা ফুলের খাঁটি মধু জমে না। তবে যদি এতে ধনিয়া বা অন্যান্য ফুলের মধুর সামান্য মিশ্রণ থাকে, তবে খুব অল্প পরিমাণে জমতে দেখা যেতে পারে।
৪. RAW Honey বা কাঁচা মধু বলতে কী বোঝায়?
মৌচাক থেকে সরাসরি সংগ্রহের পর কোনো প্রকার তাপ দিয়ে প্রক্রিয়াজাত না করা মধুই হলো ‘RAW Honey’। এতে মধুর সব প্রাকৃতিক গুণাগুণ ও এনজাইম অক্ষুণ্ণ থাকে।
৫. প্রক্রিয়াজাত মধু (Processing Honey) কেন এড়িয়ে চলা উচিত?
প্রক্রিয়াজাত করার সময় মধুকে উচ্চতাপে গরম করা হয়, যার ফলে এর অনেক ঔষধি গুণ এবং প্রাকৃতিক এনজাইম নষ্ট হয়ে যায়।
৬. কালোজিরা ফুলের মধু কখন সংগ্রহ করা হয়?
বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি মাসে যখন কালোজিরা ফুল ফোটে, তখন মৌ চাষিরা এই মধু সংগ্রহ করেন।
৭. পিউরিটি বা বিশুদ্ধতার নিশ্চয়তা কী?
AYURMARTBD থেকে সংগৃহীত মধু শতভাগ প্রাকৃতিক। পণ্যের বিশুদ্ধতা নিয়ে কোনো অভিযোগ থাকলে আমরা ফুল টাকা রিফান্ড বা ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছি।
৮. মধু পাতলা হলে ফেনা হওয়ার কারণ কী?
মধু পাতলা হলে এতে থাকা প্রাকৃতিক এনজাইম ও বাতাসের উপস্থিতির কারণে সামান্য ফেনা হতে পারে, এটি কোনো ত্রুটি নয়।
৯. কালোজিরা ফুলের মধু কি সব বয়সের জন্য উপযোগী?
হ্যাঁ, এই মধু অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় শিশু থেকে বৃদ্ধ—সবাই এটি নির্দ্বিধায় খেতে পারেন।
১০. এই মধু কি রোগ নিরাময়ে কার্যকর?
হ্যাঁ, কালোজিরা ফুলের মধু স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন রোগ নিরাময়ে ও ইমিউনিটি বাড়াতে অপরিসীম ভূমিকা পালন করে।
১১. মধু সংরক্ষণের সঠিক নিয়ম কী?
এটি ফ্রিজে রাখার প্রয়োজন নেই। সাধারণ তাপমাত্রায় শুকনো ও ঠান্ডা স্থানে মুখ আটকে রাখলেই দীর্ঘ সময় ভালো থাকে।
১২. দৈনিক মধু খাওয়ার নিয়ম কী?
প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে ১-২ চা চামচ মধু মিশিয়ে পান করা স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী।
১৩. বাজারে পাওয়া অন্যান্য মধুর সাথে এর পার্থক্য কোথায়?
অন্যান্য অনেক মধু বাণিজ্যিকভাবে গরম করে ঘন করা হয়, কিন্তু আমাদের কালোজিরা ফুলের মধু সরাসরি প্রকৃতি থেকে সংগ্রহ করা raw বা কাঁচা মধু।
১৪. ডায়াবেটিস রোগীরা কি এই মধু খেতে পারেন?
প্রাকৃতিক মধু চিনির বিকল্প হিসেবে স্বাস্থ্যকর হলেও, ডায়াবেটিস রোগীদের এটি পরিমিত পরিমাণে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
১৫. কেন AYURMARTBD-এর কালোজিরা মধু সেরা?
আমরা গ্রাম থেকে দক্ষ মৌয়ালদের মাধ্যমে সরাসরি সংগ্রহ করা ভেজালমুক্ত RAW মধুর নিশ্চয়তা দিই, যার গুণমান ও স্বাদে আমরা শতভাগ আস্থাশীল।
