Lifestyle, wellness

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে

Healthy eating habits can reduce the risk of cancer.

ক্যান্সারের কথা শুনলেই মানুষের মনে ভীতির সৃষ্টি হয়। এর মূল কারণ হলো, বিশ্বের প্রখ্যাত চিকিৎসক ও বিজ্ঞানীরা আজও এই ঘাতক ব্যাধির পুরোপুরি নিরাময় খুঁজে পেতে সংগ্রাম করছেন। তবে বিজ্ঞানের ক্রমাগত উন্নতির কারণে এটি জানা গেছে যে, আমাদের দৈনন্দিন খাবারের মাঝেই ক্যান্সারের প্রতিকার লুকিয়ে থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, খাবার কীভাবে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে? চলুন তা জেনে নেওয়া যাক।

ক্যান্সার কী? ক্যান্সার আসলে কী? সহজ কথায় বলা যায়, ক্যান্সার বা কর্কট রোগ হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন থেকে সৃষ্ট একাধিক রোগের একটি রূপ। সাধারণত প্রাণিদেহের কোষগুলো একটি নিয়ন্ত্রিত ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে। কিন্তু যখন কোনো কারণে এই কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে শুরু করে, তখন চামড়ার নিচে মাংসের পিন্ড বা দলার মতো তৈরি হয়। একেই টিউমার বলা হয়। এই টিউমার যখন বিপজ্জনক আকার ধারণ করে, তখনই তাকে ক্যান্সার বলা হয়।

ক্যান্সারের সঠিক কারণ আজও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি নিশ্চিত নয়। তবে কিছু সাধারণ কারণ শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে বয়স একটি বড় বিষয়। বয়স বাড়ার সাথে সাথে মানবদেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে থাকে, যার ফলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। গবেষকরা খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার সাথে ক্যান্সারের নিবিড় সংযোগ পেয়েছেন। এছাড়াও এর সাথে বংশগত বা জিনগত কারণ জড়িত থাকার প্রমাণও মিলেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা গ্যাস, রাবার বা রঙের কারখানায় কাজ করেন, তারা নির্দিষ্ট কিছু রাসায়নিক উপাদানের সংস্পর্শে এসে মূত্রাশয়ের ক্যান্সারে বেশি আক্রান্ত হন।

ক্যান্সার প্রতিরোধ একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত কি না, তা কীভাবে বোঝা যাবে? সুনির্দিষ্টভাবে কিছু বলা কঠিন হলেও, ক্যান্সারের কিছু সাধারণ উপসর্গ বা লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো হলো:

অত্যধিক ক্লান্তি অনুভব করা খাবারে অরুচি বা ক্ষুধা হ্রাস পাওয়া দেহের যেকোনো স্থানে মাংসপিণ্ড বা দলা তৈরি হওয়া টানা কাশি থাকা অথবা গলার স্বর ভেঙে যাওয়া মলত্যাগের অভ্যাসে পরিবর্তন (যেমন- কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মলের সাথে রক্তক্ষরণ) জ্বর আসা, রাতের বেলায় শীত শীত অনুভূতি বা অতিরিক্ত ঘাম হওয়া কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া অস্বাভাবিকভাবে রক্তপাত হওয়া ত্বকের রঙ বা গঠনে পরিবর্তন আসা

গবেষণায় দেখা গেছে, দৈনন্দিন জীবনে কিছু নিয়মকানুন মেনে চললে ক্যান্সারের শঙ্কা অনেকটাই কমানো সম্ভব, যার মধ্যে অন্যতম হলো শরীরচর্চা। প্রতিদিন নিয়মিত কিছু ব্যায়াম করা উচিত, যেমন—হাঁটা, সাইকেল চালানো বা দৌড়ানো। ক্যান্সার পুরোপুরি প্রতিরোধ করতে পারে, এমন কোনো নির্দিষ্ট খাবার নেই। তবে বিশেষজ্ঞদের ধারণা, একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে পারে।

ক্যান্সার প্রতিরোধ – যে খাবারগুলো বেশি বেশি খাবেন

খাবারের তালিকায় যে খাবারগুলো রাখবেন তা হলো-

গ্রিন টি সাইটোক্যামিকেলস নামের এক ধরনের পদার্থের উপস্থিতি থাকার কারণে নিয়মিত গ্রিন টি পান করলে স্তন ক্যান্সারের ঝুঁকি কমে। ভালো মানের গ্রিন টি অর্ডার করুন খাসফুড অনলাইন শপ থেকে: Khaasfood Tea

মাছ মাছ সব চাইতে ভালো ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস, বিশেষ করে সামুদ্রিক মাছ। এই ধরনের ফ্যাটি অ্যাসিড সমূহ দেহে ক্যান্সারের সেল গঠন প্রতিরোধ করার ক্ষেত্রে বেশ কার্যকরী।

রসুন বিভিন্ন গবেষণায় দেখা যায় রসুনের অন্যতম প্রধান উপকারিতা হচ্ছে এটি শরীরের বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে বিশেষ ভাবে উল্লেখ্য যে কলোন, স্টোমাক, ইন্টেস্টিনাল, এবং প্রস্টেট ক্যান্সার। রসুন এমন একটি উপকারী ও শক্তিশালী খাদ্য যার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ধর্ম শরীরে ক্যান্সার কোষের ছড়িয়ে পড়াকে প্রতিরোধ করতে সক্ষম হয়।

আদা আদার অনেক উপকারিতা রয়েছে যেমন – জ্বর, ঠান্ডা, হার্টের সমস্যা, কোলেস্টেরল কমানো, আর্থ্রাইটিস সহ ক্যান্সার-এর মত জটিল অসুখ নিরসনে আদা কার্যকরী ভূমিকা রাখে। ক্যান্সার নিরাময়ের প্রতিষেধক হিসাবে প্রচলিত কেমোথেরাপি থেকে আদা ১০,০০০ গুন বেশি শক্তিশালী মেডিসিন যা শরীরের নির্দিষ্ট ক্যান্সার কোষ গুলো ধ্বংস করতে সাহায্য করে।

হলুদ মশলার মধ্যে হলুদই ক্যান্সারের সঙ্গে লড়তে আপনার শরীরকে সহায়তা করে। এতে রয়েছে শক্তিশালী কারকিউমিন পলিফেনল নামক পদার্থ। গবেষণার মাধ্যমে প্রমাণিত, কারকিউমিন ক্যান্সার সেলের গ্রোথকে নিয়ন্ত্রণ করে থাকে। কারকিউমিন শরীরে অ্যাপপটোসিস তৈরি করে যা শরীরে ক্যান্সারের জন্ম দেওয়া ক্ষতিকারক সেল মেরে ফেলতে সাহায্য করে। মেলানোমা, ব্রেস্ট ক্যান্সার, ব্রেন টিউমার, প্যানক্রিয়াটিক ক্যান্সার এবং লিউকেমিয়ার মতো ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে হলুদ।

মৌরি খাওয়ার রুচি বাড়ানোর জন্য প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মজুত থাকে মৌরি। মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইটো-নিউট্রিয়েন্টস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে খুবই উপকারী। মৌরিতে রয়েছে অ্যানেটহোল যা ক্যান্সার সেলের আক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে।

জিরা এই মশলাটিও ক্যান্সারের সঙ্গে লড়াই করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জিরায় রয়েছে থাইমোকুইনান নামক এক যৌগ যা প্রস্টেট ক্যান্সারের জন্যে দায়ী সেলের শরীরে ছড়িয়ে পড়া আটকিয়ে থাকে।

কাঁচামরিচ যে কোনো কাঁচা মরিচে রয়েছে সাইটোক্যামিকেলস এবং অন্যান্য পুষ্টি, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। মরিচে রয়েছে ক্যাপসাইসিন যা ক্যান্সারের কোষ ধ্বংস করে।

এছাড়া অর্গানিক নয় এমন খাবার খাওয়া থেকে সতর্ক হওয়া আবশ্যক। ভেজালমুক্ত খাবার ক্যান্সারের ঝুঁকি কমায়। ভেজালযুক্ত খাবার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই ভেবেচিন্তে খাবার খেতে হবে যাতে করে নিরাপদ ও সুস্থ জীবনযাপন করা যায়। মনে রাখবেন ক্যান্সার প্রতিরোধ স্বাস্থ্যকর খাদ্যাভাস দারুণ ভূমিকা রাখে।